বাংলাদেশ সংবাদ
যানজট কমাতে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়ে সাংবাদিকদের
মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর তাইবা বিদ্যুৎকেন্দ্রে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী এই গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য
ট্রাম্প-তারেক রহমানের যৌথ ছবি নিয়ে অপপ্রচার, তথ্য স্পষ্ট করল প্রেস উইং
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি যৌথ ছবিকে কেন্দ্র করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অসত্য তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ
মধ্যরাতে পরপর ৩ দফায় ভূমিকম্প, ঢাকা-চট্টগ্রামসহ কাঁপল দেশ
শনিবার (৩ অক্টোবর) দিবাগত মধ্যরাতে মাত্র সোয়া এক ঘণ্টার ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় উদ্ভূত এসব ভূকম্পনে গভীর রাতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পবিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী,
বঙ্গোপসাগরে কোনো বাহ্যিক সামরিক হস্তক্ষেপ চায় না বাংলাদেশ
বঙ্গোপসাগরকে যেকোনো ধরনের বাহ্যিক সামরিক হস্তক্ষেপমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে দেখতে চায় বাংলাদেশ। শনিবার রাজধানীতে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এ এ কথা জানান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনীরুজ্জামান। চীন ও ভারতের মধ্যকার উত্তেজনা প্রশমনে বাংলাদেশের
দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু
দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী পাঁচ দিন পর থেকে দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। শনিবার (৩ অক্টোবর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। পূর্বাভাসে জানানো হয়, রোববার
সরকারের অর্জন ঢাকতে বিমানবন্দরে বিশৃঙ্খলার পাঁয়তারা চলছে: বিমানমন্ত্রী
সরকারের উন্নয়নমূলক অর্জন ঢেকে দিতে এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে একটি নির্দিষ্ট গোষ্ঠী ও দলের লোকজন বিমানবন্দরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
পাকিস্তান হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য নতুন ইউরেনিয়ামবাহী বিমান সফলভাবে বাংলাদেশে এসে পৌঁছেছে। রাশিয়া থেকে পাকিস্তান ও ভারতের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশে আসে। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, কৌশলগত আকাশপথ
ডেঙ্গুতে ৯ মাসে ২৫০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬৩ রোগী
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ও এক হাজার ১৬৩ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৫০ জনের মৃত্যু হলো। শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার (ডিএনসিসি)
লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক
বিডিনিউজ টুয়োন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। জানা যায়, তৌফিক ইমরোজ খালিদী কয়েকদিন আগে চিকিৎসার জন্য লন্ডনে যান। বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে মাথা ঘুরে পড়ে গেলে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। মস্তিষ্কের রক্তক্ষরণ
ময়মনসিংহে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
ময়মনসিংহ বাইপাস সড়কে রাজীব পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ওই সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম। নিহতদের
কিশোরগঞ্জে হাওরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৩০
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরি নিয়ে সালিশ বৈঠক চলাকালে সাবেক ও বর্তমান ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে ঘটনাটি ঘটে। ঘণ্টাব্যাপী চলা এই

