ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ মাঘ ১৪৩৩, ২৮ রবিউল সানি ১৪৪৮

দেশে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৫৫



দেশে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৫৫

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫১ জনসহ মোট ১ হাজার ৫৫ জন প্রাণ হারিয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে দেশের সার্বিক হাম পরিস্থিতি নিয়ে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে ৫ জনের। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৮৬ জন রোগী ভর্তির জন্য এসেছেন।

বিভাগভিত্তিক আক্রান্তের পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (৫২৮ জন)। এছাড়া চট্টগ্রামে ২২৬ জন, সিলেটে ১০৪ জন, বরিশালে ৮৩ জন, খুলনায় ৫৯ জন, ময়মনসিংহে ৪২ জন, রংপুরে ৩০ জন এবং রাজশাহী বিভাগে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ২ লাখ ৩ হাজার ৪৪৮ জনে। তাঁদের মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২২ হাজার ৩২৮ জন।


   আরও সংবাদ