ঢাকা, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ জৈষ্ঠ্য ১৪৩২, ১৪ শাবান ১৪৪৭

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার, ব্যয় হবে আবাসন ও রেল সেবায়।



সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার, ব্যয় হবে আবাসন ও রেল সেবায়।

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এ জন্য ১০ বছর মেয়াদি শরীয়াহ ভিত্তিক সুকুক ইস্যু করা হচ্ছে।এ বিনিয়োগের বিপরীতে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ মুনাফা পাবে সম্মিলিত ইসলামী ব্যাংক। 

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত ৭ ও ৮ জানুয়ারি ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে গঠিত শরীয়াহ অ্যাডভাইজরি কমিটি সুকুক ইস্যু বিষয়ক সভা করে। 

সভায় সদস্যরা ইজারা পদ্ধতিতে এ সুকুক ইস্যু করার বিষয়ে একমত হন। সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদফতরের সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের কিছু নির্দিষ্ট ট্রেন সেবা এই সুকুকের ভিত্তি হিসেবে ধরা হয়েছে। ‘বাংলাদেশ গভর্নমেন্ট স্পেশাল সুকুক-১’ নামের এই সুকুক প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে সরাসরি ব্যাংকের কাছে ইস্যু করা হবে। সরকার আগামী ১৪ জানুয়ারি ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা গ্রহণ করবে।
 


   আরও সংবাদ