ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ মাঘ ১৪৩৩, ২৪ রবিউল সানি ১৪৪৮

ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান



ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান

সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বাধ্যতামূলক গণভোটের বিধান ফিরছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্বীকৃতি এবং অংশগ্রহণকারীদের (জুলাই যোদ্ধা) সাংবিধানিক সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (৬ অক্টোবর) সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর ভিত্তিতেই সংশোধনী বিল সংসদে তোলা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই যোদ্ধাদের আইনি জটিলতা থেকে মুক্ত রাখতে তফসিলে সুনির্দিষ্ট দায়মুক্তি দেওয়া হবে। গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের দাবির মুখে শেখ হাসিনাসহ বিচারপ্রক্রিয়া দ্রুত করার বিষয়েও আশ্বাস দেওয়া হয়।

মন্ত্রী স্পষ্ট করেন, অতীতের হুবহু অনুকরণ না করে সর্বজনগ্রাহ্য নতুন কাঠামায় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। আর সংবিধানের মৌলিক পরিবর্তন আনতে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে জনগণের মতামত নিতে বাধ্যতামূলক গণভোটের বিধান রাখা হচ্ছে।


   আরও সংবাদ